শিক্ষা

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পিএসসি
পিএসসি

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বুধবার পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে এতে মোট ৬ হাজার ৮৮ জন প্রার্থী এ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি সূত্র জানায়, এই বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন।

অতীতে কোনো বিসিএসে এত বেশি সংখ্যক প্রার্থী আবেদন করেননি। এক হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা জানান, কমিশনের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

গত ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরিপ্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়, যা গত বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

এসব পদের বাইরে ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।

কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ