শিক্ষা

শিক্ষকদের সমস্যা শিগগিরি সমাধান হবে: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিগগিরি শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের অরিয়েন্টশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি— এ কথা উল্লেখ করে নাহিদ বলেন, শিক্ষকদের সমস্যা সমাধান সহজ নয়। তারপরও তাদের সমস্যার গ্রহণযোগ্য ও সম্মানজনক সমাধানে কাজ চলছে।

এর আগে দেশের অনগ্রসর এলাকায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি এমন ২ হাজার স্কুলে নিয়োগকৃত ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

উদ্বোধন শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের ফেলের কারণ অনুসন্ধান করে দেখেছি দুর্গম এলাকায় শিক্ষার্থীরা ৩টি বিষয় ইংরেজি, গণিত ও বিজ্ঞানে দুর্বল। তাই সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ২০১৫ সালে দুর্গম এলাকার ৪০০ স্কুলে মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে ছিলাম। যার কারণে এখন ইংরেজি, গণিত ও বিজ্ঞানে শিক্ষার্থী ফেলে কমেছে।

জাতীয় মেধা তালিকা তৈরি করে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ দিলে আরো সম্মানিত হবেন শিক্ষকরা বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, বেতন ও মর্যাদার প্রশ্নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চতুর্থ দিনের মতো লাগাতার কর্মবিরতি পালন করছেন। শিক্ষক নেতারা আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ