শিক্ষা

বইপড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান রমনায়

বইপড়া প্রতিযোগিতা
বইপড়া প্রতিযোগিতা

আলোকিত মানুষ হতে বই পড়ার বিকল্প নেই। বই মানুষের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে প্রকৃত মানুষ বানায়। শুক্রবার সকালে রাজধানীর রমনার বটমূলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন বিশিষ্টজনেরা।

বইপড়া কর্মসূচিতে অংশ নেয়া কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা। রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে যারা মূল্যায়নপর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদেরকে পুরষ্কার দেয়া হয়।

শিশু-কিশোরদের পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিবছরই স্কুল শিক্ষার্থীদের জন্য বইপড়া কর্মসূচির আয়োজন করে আসছে। এরমধ্যে যারা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আয়োজন করা হয় দুই দিন ব্যাপী পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের।

আয়োজনে অংশ নেন দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদসহ বিশিষ্টজনেরা। বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

পুরষ্কার পেয়ে উদ্বেলিত ছাত্র-ছাত্রীরাও। এ ধরনের আয়োজন নতুন নতুন বই পড়ায় তাদের আরো উৎসাহ যোগাবে বলে তারা মনে করছে।

রাজধানীর ১১৫টি স্কুল থেকে ৪০ হাজার শিক্ষার্থী এ বইপড়া কার্যক্রমে অংশ নেয়। এর মধ্যে মূল্যায়ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৪৭১ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ