শিক্ষা

৩১ জানুয়ারি থেকে ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

সরকারি কর্মকমিশন
সরকারি কর্মকমিশন

বিসিএসের ৩৫তম লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারি থেকে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী ৩ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচি পরে জানানো হবে।

গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয় যাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।

পিএসসি আরো জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট থেকে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বিপিএসসি ফরম-২ এর সঙ্গে দাখিল করা মুক্তিযোদ্ধা সনদের দুটি সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা সনদধারীর জন্ম তারিখ সম্বলিত এসএসসি/সমমানের সনদ, এসএসসি পাস না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সনদ বা জন্ম তারিখ সম্বলিত প্রামাণিক দলিল, মুক্তিবার্তা/গেজেটের সত্যায়িত দুটি কপিসহ এসব কাগজের দুই সেট মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে।

৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে লোক নিয়োগের কথা রয়েছে।

গত ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী এর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।

কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ