প্রশ্নফাঁস রোধে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে এবং এ নিয়ে কেউ কোনো অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ নিয়ে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
প্রতিবারের মতো এবারও প্রশ্ন ছাপা ও পরীক্ষার হলে পৌঁছে দিতে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এবারো এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রেখে প্রশ্ন ছাপা ও বিতরণ হবে।
প্রশ্নফাঁস রোধে এবারও সম্ভাব্য দৃষ্কৃতিকারীদের ওপর নজরদারি রয়েছে উল্লেখ করে, ওইসব দৃষ্কৃতিকারীরা কোনো অপচেষ্টা চালালে তাদের কঠোর হাতে তাদের দমন করা হবে।
আগামী ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে ১০ নম্বর কম থাকবে বলে আবারো জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতিবারের মতো এবারো প্রশ্নপত্র ছাপানো থেকে তা পরীক্ষা হলে পৌঁছে দেয়া ও একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।