শিক্ষা

স্কুলে অতিরিক্ত 'ফি' ৭ দিনের মধ্যে ফেরত দিন: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি, সেশন ফি ও এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নিয়েছে তা ৭ দিনের মধ্যে ফেরত দিতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্কুলে আদায় করা অতিরিক্ত 'ফি' ৭ দিনের মধ্যে ফেরত দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানানোর কথাও বলেছেন তিনি।

মন্ত্রী বলেন, এ নির্দেশ অমান্য করলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিগগিরই স্কুলগুলোর বর্ধিত বেতন-ফি'র যৌক্তিকতা খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি আরো বলেন, এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে বেতন-ফি পুনর্নির্ধারণ করা হবে।

নাহিদ বলেন, বোর্ডগুলো এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়কে দেবে— এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, সাত দিনের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিন এতে অসম্মান হবেন না।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না— এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ