শিক্ষা

ফেসবুকে প্রশ্নপত্রের গুজব ছড়ালে ১৪ বছর জেল

ফেসবুক
ফেসবুক

ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল এবং অর্থদণ্ড দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে।

এছাড়া অন্য কোনোভাবে প্রশ্নপত্র ফাঁসের যে কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করার কথাও জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ালে তা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো যাবে, এজন্য ডিসি, ডিবিকে (০১৭১১৬০৫১৪৪) অভিযোগ করা যাবে।

গত ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।

নিয়ন্ত্রণ কক্ষে ই-মেইলের ([email protected]) মাধ্যমেও যোগাযোগ করা যাবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ্।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ