শিক্ষা

আবাসন সংকটে ঢাবির বারান্দায় শিক্ষার্থীর ঠাণ্ডায় মৃত্যু

হাফিজ
হাফিজ

তীব্র শীতের মধ্যে বারান্দায় পড়ে থাকায় অতিরিক্ত ঠাণ্ডা আর ছাত্রনেতাদের অন্যান্য চাপ সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমানের মা-বাবা।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছিল তাদের ছেলে হাফিজুর রহমান। আবাসন সংকটের কারণে সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় ১ম বর্ষের অন্য শিক্ষার্থীদের মতো হাফিজেরও ঠাঁই হয়েছিল বারান্দায়।

ঠাণ্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হলে ফরিদপুরের সদরপুরে নিজ বাড়িতে ফিরে যায় সে। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা আসার পথে গত মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয় তার।

বাবা-মার অভিযোগ, ছাত্র নেতাদের চাপ আর ঠাণ্ডার কারণে অসুস্থ হয়ে হাফিজ মারা গেছে।

এ ব্যাপারে হল কর্তৃপক্ষ বলছে, প্রশাসনকে কোনো কিছু না জানিয়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের হলে তোলা হয়। তাই হাফিজের ব্যাপারেও তেমন কিছুই জানে না তারা।

এদিকে, জোর করে রাজনীতি করানোর অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতাদের দাবি, শুধু ১ম বর্ষ নয়, কোনো শিক্ষার্থীর প্রতিই কোনো নজর নেই হল কর্তৃপক্ষের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ