যারা দেশে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ভোট নিয়েছিল তারা একটা মাদ্রাসাও তৈরি করেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, এ সরকারকে মাদ্রাসা শিক্ষা পরিপন্থি বলে প্রচার করা হলেও শেখ হাসিনার আমলে এক হাজার ৩৩১টি মাদ্রাসা তৈরি করা হয়েছে।
এছাড়াও এ সরকার স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সমান বেতন করেছে, ৩৫টি মডেল মাদ্রাসা করেছে এবং মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে এবং আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা চালু করেছে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: