বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষক নিয়োগে টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সকালে সচিবালয়ে শিক্ষক নিবন্ধন কার্যক্রম এনটিআরসিএ এবং টেলিটক কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী মাস থেকেই অনলাইন পদ্ধতিতে দেশের সকল বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছতা এবং মেধাবী শিক্ষক নেয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
আর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি জনপ্রিয় করতে এ উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: