বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে না পারলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইউবি) ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা, গুণগত মান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
আগামি ৩ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থীর সংখ্যার সমতা আনা হবে বলেও জানান মন্ত্রী।
সমাবর্তন সভায় ১৩শ' ৮৮ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: