শিক্ষা

কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

প্রতিবছরের মতো এবার আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা কেন্দ্রে গেলেও ভেতরে প্রবেশ করেননি।

রোববার সকাল ১০টার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর তা দেখতে শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন কলেজ কেন্দ্রে যান তবে তিনি ভেতরে প্রবেশ করেননি।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার রেওয়াজটি দীর্ঘদিনের। কিন্তু আগে এত গণমাধ্যম ছিল না— এখন গণমাধ্যমের সংখ্যা বেড়েছে। এখন কেন্দ্রে গেলে পরীক্ষার্থীদের ওপর প্রভাব পড়ে। সবাই একসঙ্গে ঢুকলে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের অসুবিধা হয়।

বিভিন্ন সমালোচনার মুখে পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে এবার আর কেন্দ্রের ভেতরে ঢোকেননি । তিনি কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে পরীক্ষার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সঙ্গে কোনো কর্মকর্তাকেও নেননি। কেবলমাত্র কলেজের অধ্যক্ষ তাঁর সঙ্গে ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন পরীক্ষার্থীরা খুশি মনেই পরীক্ষা দিচ্ছেন— নির্বাচন ও নির্বাচনী সহিংসতা এই পরীক্ষায় প্রভাব ফেলবে না।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষার সময় আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। এ জন্য পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কাজ চলছে। মন্ত্রী ব্যক্তিগতভাবে মনে করেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া উচিত।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন ঢাকার সিদ্ধেশ্বরী সরকারি গার্লস কলেজ কেন্দ্র ঘুরে দেখার পর তিনি বলেন, পরীক্ষা কমিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। দীর্ঘ পরীক্ষা অর্থহীন। যাচাই করে নিতে হবে প্রকৃত অর্থেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে নিতে পেরেছে কি না।

এ সময় কিছু শিক্ষক এমন সব পদ অবলম্বন করেন যা শিক্ষকসুলভ নয়—এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের জীবন নষ্ট করবেন না— ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বছর ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে লেগে যাবে প্রায় তিন মাস।

এর আগে ৩১ জানুয়ারি থেকে দেড় মাস ধরে চলে মাধ্যমিকের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা।

এইচএসসি পরীক্ষা শুরু

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। গত বছরের চেয়ে তা ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। ঘোষিত সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

এ বছর ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে লেগে যাবে প্রায় তিন মাস।

এর আগে ৩১ জানুয়ারি থেকে দেড় মাস ধরে চলে মাধ্যমিকের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা।

এই দুটি বড় পাবলিক পরীক্ষার কারণে নির্বাচনসহ রাষ্ট্রীয় অনেক কর্মসূচি ঠিক করতে প্রতি বছরই হিমশিম খেতে হয় সরকারকে। শিক্ষার্থী ও অভিভাবকদেরও দীর্ঘ সময় ধরে পরীক্ষার চাপ নিতে হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ