চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহীম ওরফে সোহানসহ ১৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী সাংবাইকদের বলেন, সেইসঙ্গে আরো সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ হওয়া সংঘর্ষের পর তদন্তের প্রেক্ষিতে ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিস দেয়া হয়েছে।
সাজা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তিন জন ছাড়া বাকিরা বাণিজ্য অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।
উল্লেখ, গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেলকে একদল শিক্ষার্থীর মারধরের মধ্যে তাদের একজনের ছুরিকাঘাতে নিহত হন।
পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু মো. ইব্রাহীম ওরফে সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন এবং অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে।
ভিডিও ফুটেজে সোহানকে ছুরি বের করে সোহেলকে আঘাত করতে দেখা যায় এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।