শিক্ষা

ঢাবির সব ভূবন হবে ধূমপান মুক্ত

ঢাবি
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে তামাকমুক্ত করার পদক্ষেপ হিসেবে সব ভবনে ধূমপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ মার্চ বিশ্ববিদালয় সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক ভবনসহ সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস গবেষণাগার ও অন্যান্য ভবনগুলোয় ধূমপান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪(১) ধারা অনুযায়ী জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, আসলে বাস্তব পরিস্থিতির কারণে ক্যাম্পাসে এই আইনের পরিপূর্ণ প্রয়োগ কিছুটা কঠিন তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনেক আগেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে— এখন অন্যান্য ভবনেও তা কার্যকর হবে বলে জানান তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের স্থাপনা কিংবা আবাসিক ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানবন্ধনে এসব কথা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

তারা বলেন, সম্পূর্ণ অবৈধভাবে বিশ্ববিদ্যালয়, পরিবেশবিদ ও আরবরী কালচারাল বিভাগের অনুমতি ছাড়াই ভবন নির্মাণের জন্য গত ৩০ মার্চ পুলিশ ১০ থেকে ১২টি শতবর্ষী গাছ কেটে ফেলে।

এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগও পরিবেশবাদী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ মানবন্ধনে অংশ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ