শিক্ষা

সারাদেশে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

 প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আজ-মঙ্গলবার উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে, যা গত বছরের চেয়ে এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ বাড়ানো হয়েছে।

সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃত্তির ফলের বিস্তারিত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে এবার মেধা কোটায় বৃত্তি পেল ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিল ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পেল ৪৯ হাজার ৫০০ জন, যা আগে দেয়া হতো ৩৩ হাজার শিক্ষার্থীকে।

এ ছাড়া এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। আগে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০০ টাকা করে দেয়া হতো। এখন দেয়া হবে ৩০০ টাকা করে। আর সাধারণ কোটায় আগে বৃত্তি পেত ১৫০ টাকা করে, এখন পাবে ২২৫ টাকা করে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে বৃত্তি বণ্টন করা হয়। তবে টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর এই টাকা পাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ূন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ