শিক্ষা

শিক্ষক হত্যা: রাবিতে ক্লাস বর্জন কর্মসুচি অব্যাহত

রাবি
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজী বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট আজও ক্লাস বর্জন কর্মসুচি অব্যাহত রেখেছে।

মঙ্গলবার সকালে এ হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে। মিছিলে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও।

হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তবে এ হত্যাকাণ্ডে শিক্ষক সমিতি তাদের প্রতিবাদ-কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত রেখেছেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক শিবির নেতাকে সোমবার বিকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়ার শালবাগান এলাকায় বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ