ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরী শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার দুপুরে আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ বিষয়ক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ টিভিইটি প্রতিষ্ঠান ও শিল্প কারখানার সাথে প্রত্যক্ষ যোগাযোগ, সমঝোতা ও অংশিদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে প্রকল্পভিত্তিক ফিনিসড প্রোডাক্ট তৈরিসহ শিক্ষক শিক্ষার্থীরা বাস্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে।
কারিগরি প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারির মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পরামর্শও দেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: