অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের মতো উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত করলেও ইংরেজি বিভাগসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সকালে ক্যাম্পাসে মানববন্ধন করে সংগীত বিভাগ ও ইতিহাস বিভাগ। এছাড়াও ইংরেজি বিভাগের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদসভা।
বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিবে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শনিবার নিজ বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজির অধ্যাপক ও সংস্কৃতিমনা শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: