শিক্ষা

অধ্যাপক রেজাউল হত্যা: ২ জন সনাক্ত, আন্দোলন অব্যাহত

ডক্টর এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী
ডক্টর এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ২ জনকে চার দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ বাগমারা দরগামাড়িয়া গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী ও মতিহার থানার ললিতাহার এলাকার যুবক খায়রুল ইসলামকে হাজির করা হয়।

পরে আসামিদের ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউস সাদিক। এ সময় আদালত ২ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে সনাক্ত করা গেছে দাবি করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছিলো পুলিশ।

এদিকে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ইংরেজি বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিগত ১২ বছরে নিহত ৪ শিক্ষকের কফিন নিয়ে মিছিল করেন তারা।

এ সময় শিক্ষক নেতারা বলেন, ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে।

গত ২২ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় মামলা করেন রেজাউল করিমের ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ