শিক্ষা

মাধ্যমিকের ফল প্রকাশ ১১ মে

মাধ্যমিকের ফল প্রকাশ
মাধ্যমিকের ফল প্রকাশ

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ১১ মে প্রকাশ করা হবে— জানিয়েছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সোমবার এ তথ্য জানান তিনি।

গত ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়ে ১৪ মার্চ শেষ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফল প্রকাশের জন্য ১০ মে ও ১১ মে সম্ভাব্য দুটি তারিখ উল্লেখ করে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী এখন ১১ মে ফল প্রকাশ করা হচ্ছে।

রেওয়াজ অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলাফলের একটি কপি ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়া হয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ফল ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ