শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরা ৮ মাসের বকেয়া বেতন পাচ্ছেন

শিক্ষাভবন
শিক্ষাভবন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা এপ্রিল মাসের বেতনের সঙ্গে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী আট মাসের বর্ধিত বকেয়া বেতন পাচ্ছেন।

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের এ বকেয়া বেতন দিতে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে ২০১৫ সালের জুলাই থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৮ মাসের বকেয়া পাবেন।

বাংলাদেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এদের এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার সঙ্গে ৮ মাসের বকেয়া হিসেবে ২ হাজার ৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শিক্ষক-কর্মচারীরা নিজেদের ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা তুলতে পারবেন।

গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর আদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না।

এ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন স্কুল ও কলেজ পর্যায়ে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা।

এরপর গত ২০ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, অন্য সরকারি চাকরিজীবীর মতই ২০১৫ সালের ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ