কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবর রহমান।
বেশ কয়েকদিন ধরেই ক্যম্পাসে শিক্ষক সংগঠনের দু'গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ চলছিল। আজও বঙ্গবন্ধু পরিষদের দুটি অংশ সকাল ১০ টায় ক্যাম্পাসে তাদের কর্মসূচী ঘোষণা করে।
এতে ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান প্রক্টর।
ক্যাম্পাসে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: