শিক্ষা

একাদশে ভর্তিতে শিক্ষার্থীরা ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবে: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

একাদশ শ্রেণিতে ভর্তি আগের মতো অনলাইনে হবে—তবে এবার একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ১০টি কলেজে একসঙ্গে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়— সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ১০টি কলেজে একসঙ্গে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে যা গতবার পাঁচটি কলেজে পছন্দক্রম দেয়ার সুযোগ ছিল।

মন্ত্রী বলেন, ভর্তির আবেদন অনলাইনের পাশাপাশি নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফোনে বার্তার মাধ্যমেও করা যাবে— আর আবেদন করা যাবে ২৬ মে থেকে শেষ তারিখ ৯ জুন।

আগামী ১৬ জুন ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে— আবেদনকারী শিক্ষার্থীর ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে। ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এবার প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ কোটা থাকবে।

মন্ত্রী বলেন, ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে।

সভায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও কয়েকটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ