শিক্ষা

এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ৮৮.২৯%

এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে—চলতি বছরে পাসের হার ৮৮.২৯%। মোট জিপিএ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন।

বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুর ১টার পর শিক্ষার্থীরা ফল হাতে পেয়েছে শিক্ষার্থীরা।

মোট ৮টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এছাড়া মোবাইলে ফল পেতে এসএসসির জন্য SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাচ্ছে।

আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাচ্ছে।

চলতি বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

গতবছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

সেই হিসাবে এবার পাসের হার ১ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়লেও পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ১৪০ জন কমেছে।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৮৮ দশমিক ৭০ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৮ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মোট ২৮ হাজার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার মাধ্যমিকে অংশ নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৩৪টি স্কুল ও মাদ্রাসায় পাস করেছে সবাই। গতবছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫ হাজার ৯৫টি।

পাসের হারে এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ৮৮ দশমিক ২০ শতাংশ ছাত্রের বিপরীতে ৮৮ দশমিক ৩৯ শতাংশ ছাত্রী মাধ্যমিকে পাস করেছে।

এক নজরে ফলাফল এসএসসির ২০১৬:

ঢাকা বোর্ড ৮৮.৬৭, জিপিএ-৫ ৪০,৮৩৩।জন।

রাজশাহী: পাসের হার ৯৫.৭০ % , জিপিএ-৫ ১৭,৫৯৪জন।

কুমিল্লা: পাসের হার ৮৪.০০ % , জিপিএ-৫ ৬,৯৫৪জন।

যশোর: পাসের হার ৯১.৮৫, জিপিএ-৫ ৯,৪৪৪জন।

চট্টগ্রাম: পাসের হার ৯০.৪৪, জিপিএ-৫ ৭,৬৬৬জন।

বরিশাল: পাসের হার ৭৯.৪১ % জিপিএ-৫ ৩,১১৩জন।

সিলেট: পাসের হার ৮৪.৭৭ %, জিপিএ-৫ ২,২৬৬জন।

দিনাজপুর: পাসের হার ৮৯.৫৯ %, জিপিএ-৫ ৮,৮৯৯জন।

মাদ্রাসা বোর্ড: পাসের হার ৮৮.২২ % , জিপিএ-৫ ৫,৮৯৫জন।

কারিগরি বোর্ড: পাসের হার ৮৩.১১ % মোট জিপিএ-৫ ৭,০৯৭জন।

পাসের হার ৮৮.২৯ %, মোট জিপিএ-৫১,০৯,৭৬১ জন।

চট্টগ্রাম:

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আগের বছরের চেয়ে এ বছর পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে। ২০১৫ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ, ২০১৪ সালে ছিল ৯১ দশমিক ৪০ এবং ২০১৩ সালে ছিল ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৬৬ জন। যা গত বছরের চাইতে ৫৫০ জন বেশি। ২০১৫ সালে সাত হাজার ১১৬ জন জিপিএ-৫ পেয়েছিল।

বুধবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবছর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১২ হাজার ৯৫৯ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৭০৩ জন, অনিয়মিত ১৪ হাজার ১৮৫ জন এবং মানউন্নয়ন পরীক্ষার্থী ছিল ৭১জন। এছাড়া তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর ছিল ২৪ হাজার ৫৭১ জন। মানবিক বিভাগের ৩০ হাজার ৬৮৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫৭ হাজার ৭০০ জন পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

কুমিল্লা:

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৫৪ জন।

বুধবার সকালে কুমিল্লা বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৬০ হাজার ৫১৭ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৭৯%, মানবিক বিভাগে ৭২.৪১% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪.৫৮%।

এবার দেশ সেরা ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

রাজশাহী:

এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে অংশ নেয় এক লাখ ৫২ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে এক লাখ ৪৫ হাজার ৫১৮ জন। পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে পরীক্ষার্র্থী ছিলো ৭২ হাজার ৮০০ জন এবং ছেলে ৭৯ হাজার ৭৬৬ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৬১ হাজার ২৮৩ জন, মানবিক থেকে ৭৩ হাজার ৮৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৭ হাজার ৪২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

রাজশাহী বিভাগের আট জেলার ২ হাজার ৬১৬টি বিদ্যালয়ের পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সিলেট

সিলেট শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৮৪ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন।

বুধবার সকালে ফল প্রকাশ করেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম।

সিলেট শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৮৪ হাজার ৪৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩২ হাজার ১৯০ জন ছাত্র ও ৪০ হাজার ১৭০ জন ছাত্রী। এছাড়াও ১২ হাজার ২০২ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বরিশাল:

এবার এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

বুধবার সকালে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার হাজার ৭২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে ৬৪ হাজার ৯০২ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৪.৩৭ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৪ দশমিক ৯৬ ভাগ।

বিদেশের আটটি কেন্দ্রে গড় পাসের হার:

এসএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে গড় পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। ঢাকা বোর্ডের অধীনে আটটি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল ৩৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৫৭ জন। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

আটটি কেন্দ্র লিবিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ড চেয়ারম্যানরা। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ