অধ্যাপক ড. রেজাউল করিম হত্যার ঘটনায় রাজশাহী বিশ্বদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে সেখানে শিক্ষক-ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন সরকারের তিন মন্ত্রী।
শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা।
মন্ত্রীবর্গ হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক জানান, এ হত্যার তদন্ত একেবারে শেষপর্যায়ে শিগগিরই আসামিদের আদালতে নেয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেন।
ক্যাম্পাসে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগানে নিজ বাসার কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।