জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন একাডেমিক ভবনের সাত তলায় মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. সালেহ জানান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তার।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: