শিক্ষা

সেলিম ওসমানসহ জড়িতদের ক্ষমা চাওয়া আহ্বান

বিশ্ববিদ্যালয় শিক্ষক  সমিতি
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক লাঞ্ছনার ঘটনায় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ জড়িত অন্যদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

এদিকে, স্কুল শিক্ষককে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচার করার জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই শিক্ষকের জখম করার পর জাতীয় পার্টির এই সংসদ সদস্যের উপস্থিতিতে কান ধরিয়ে উঠ-বস করা হয় যা নিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে।

মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক বিবৃতিতে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের প্রতি সমব্যাথী তারাওবলে জানায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সাংসদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোকে নিয়ে গঠিত এই ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের স্বাক্ষরে বিবৃতিটি আসে।

আরো বলা হয়, আমাদের দাবি, শিক্ষা ও শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করা হোক। আমরা এরূপ জঘন্য ঘটনায় জড়িত সাংসদসহ সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনারও আহ্বান জানাই। এর অন্যথা হলে শিক্ষক সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না।

এ সময় অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এমপির ভূমিকায় মনে হয়েছে, যেন তিনিই প্রধান শিক্ষক আর শ্যামল কান্তি তার দুষ্ট ছাত্র। শেষ পর্যন্ত কান ধরে ওঠবস করতে করতে সেই শিক্ষক জ্ঞান হারিয়েছেন। এখন তিনি হাসপাতালে। চিকিৎসা হয়ত তাকে শারীরিক স্বস্তি দেবে। কিন্তু তার মনের অবস্থাটা কী, তা সহজেই বোধগম্য।

সংসদ সদস্যের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাকসুদ কামাল বলেন, তিনি (শিক্ষক) যদি কোনো অপরাধও করে থাকেন, তার জন্য দেশে প্রচলিত বিধান ও আইন আছে।

সাংসদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের ঘৃণ্য আচরণ আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতি তাকে আইন নিজ হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয়নি।

এদিকে, স্কুল শিক্ষককে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচার করার জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

বিকেলে রাজধানীতে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এ ঘটনায় শিক্ষামন্ত্রী দায় এড়াতে পারেন না।

কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই শিক্ষককে বহিষ্কার করারও তীব্র সমালোচনা করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পাটির- সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, এ ঘটনায় পুরো শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে হেয় করা হয়েছে।

নারায়ণগঞ্জের মদনপুরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সাংসদের উপস্থিতিতে লাঞ্ছিত করার প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সভা করেন লেখক- শিল্পী- শিক্ষক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই সাংসদের বিচার দাবি করেন তারা।

শিক্ষককে এভাবে হেনস্থা করার এই ঘটনাকে ইতিহাসের বর্বরতম নজীর উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় দাবি জানান বিশিষ্টজনেরা।

দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো লাঞ্ছনার শিকার শিক্ষককে বরখাস্ত করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যানদী গ্রামের স্কুলটিতে গত শুক্রবারের শিক্ষক লাঞ্ছনার ঘটনার ওই ভিডিওতে সংসদ সদস্য সেলিম ওসমানকে কান ধরে উঠ-বস করতে নির্দেশ দিতে দেখা যায়।

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে বিদ্যালয়ে মারধর করে ও অবরুদ্ধ করে রেখেছিল। খবর শুনে তিনি গিয়ে ওই শিক্ষককে ‘উদ্ধার’ করেন। আমি ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উত্তেজিত জনরোষ থেকে প্রাণে রক্ষা করে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। এলাকার লোকজনের দাবির প্রেক্ষিতে প্রধান শিক্ষক স্বেচ্ছায় মাফ চেয়েছেন, কানে ধরেছেন।

বন্দর আসনের সংসদ সদস্য সেলিম নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি বিকেএমইএর সভাপতি, পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজেরও সভাপতি।

তার ভাই একেএম শামীম ওসমান আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের আরেক ভাই নাসিম ওসমানও সংসদ সদস্য ছিলেন। নাসিম মারা যাওয়ার পর ওই আসনে সংসদ সদস্য হন সেলিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ