শিক্ষা

শিক্ষককে লাঞ্ছনা: সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি

প্রধান শিক্ষককে লাঞ্ছনার অপরাধে সাংসদ সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ওই স্কুল কমিটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন ফেডারেশনের নেতারা।

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে দাঁড়িয়ে তীব্র নিন্দা জানান শিক্ষকরা।

মৌলবাদী শক্তির মত কিছু রাজনীতিবিদও ধর্মকে ব্যবহার করছে বলে এ সময় অভিযোগ করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শিক্ষকদের খুন কিংবা অপমান করার মত ঘটনা অন্ধকার ভবিষ্যতের ইন্ধন যোগায়।

স্কুল কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে স্পিকারের প্রতি সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান শিক্ষক নেতারা।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দোষীদের বিচারের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ