শিক্ষা

এইচএসির ২৭ মের পরীক্ষা ১২ জুন

এইএসসি পরীক্ষা
এইএসসি পরীক্ষা

ঘূর্ণিঝড়ের রোয়ানুর কারণে এইচএসির ২৭ মে পরীক্ষা পিছিয়ে যাওয়া দিন ফের পেছানো হয়েছে।

মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার অনুষ্ঠিত হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে ওই দিনের পরিবর্তে ১২ জুন রোববার (সকাল ১০টা হতে দুপুর ১টা ও দুপুর ২টা হতে বিকাল ৫টা) অনুষ্ঠিত হবে।

ওই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল গত ২২ মে। কিন্তু রোয়ানু ঝড়ের কারণে তা পিছিয়ে ২৭ জুন নতুন তারিখ নির্ধারিত হয়েছিল।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ওই দিন সকালে হবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা।

এছাড়া বিকেল হবে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ