শিক্ষা

এমসিকিউ পদ্ধতি- গাইড বইয়ের ব্যবহার বন্ধের সুপারিশ

এমসিকিউ পদ্ধতি
এমসিকিউ পদ্ধতি

বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে এমসিকিউ পদ্ধতি তুলে দেয়ার পাশাপাশি গাইড বইয়ের ব্যবহার বন্ধের সুপারিশ করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই) আয়োজনে এ কথা বলেন তারা।

একইসঙ্গে কোচিং সেন্টার বন্ধ করে সরকারি বিদ্যালয়গুলোকে ক্যাডেট কিংবা জিলা স্কুলের আদলে নিয়ে আসারও পরামর্শ তাদের।

বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পদ্ধতিতে এই খাতে এক ভয়াবহ দুরবস্থা চলছে— উদ্বেগ প্রকাশ করে দেশের শিক্ষাবিদরা বলেন, এ অবস্থা থেকে এখনই উত্তরণ না ঘটাতে পারলে, ভবিষ্যত প্রজন্ম সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম এবং সরকারি বিদ্যালয়গুলোতেও পরিবর্তন আনতে হবে।

আর শিক্ষার মানোন্নয়নে ভাল পরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি সঠিক ও মানসম্পন্ন প্রশ্নপত্র তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন কেউ কেউ।

২০১৭ সাল থেকে এমসিকিউ পদ্ধতি থেকে ১০ মার্ক কমানো হচ্ছে– জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার।

শিক্ষার মানোন্নয়ন এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী বছর থেকেই এমসিকিউতে ১০ মার্ক কমিয়ে গাইড বই বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ