বরিশাল বিভাগের ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’য় সব পরীক্ষার্থীর ফল বিভ্রাটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থাসহ আদালতের সাহায্য নেয়া হবে।
তিনি বলেন, প্রশ্নপত্র বণ্টন, উত্তরপত্র মূল্যায়ন ও নম্বর দেয়ার ক্ষেত্রসহ সংশ্লিষ্ট প্রতিটি পর্যায়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বিভাগে ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’য় ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এ ঘটনায় এক ছাত্র আত্মহত্যাও করে।
পরে তদন্ত সাপেক্ষে দেখা যায়, ওই ছাত্রসহ অকৃতকার্য হওয়া প্রত্যেকেই পাস করেছে ও ৭৯ জন জিপিএ ৫ পেয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: