ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা মারা গেছেন। সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে মনিরুজ্জামান মিঞার বয়স হয়েছিল ৮৩ বছর। বনানীতে বাবার কবরে তাকে আগামীকাল দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালে সেনেগালের রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: