শিক্ষা

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা অসম্ভব নয়

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়ন করতে সময় লাগলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং বাস্তবতা শীর্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, সমালোচনা, ত্রুটি-বিচ্যুতি যা আছে এ অবস্থার উত্তরণ ঘটিয়ে সকলের পরামর্শ নিয়েই পরিপূর্ণভাবে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

এ সময় অষ্টম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণও পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।

যেহেতু প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে- এ যুক্তি দেখিয়ে সেমিনারে বক্তারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করে দেওয়ারই পরামর্শ দেন। তারা শিক্ষার গুণগত মানের জন্য পরীক্ষার ফলাফলের ওপর নয়, শেখার ওপরেই বেশি গুরুত্ব আরোপ করেন।

এ ক্ষেত্রে বর্তমান বাস্তবতা থেকে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে হলে ধাপে ধাপে এগোতে হবে বলেও মতামত দেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ