একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। প্রথম মেধা তালিকায় ভর্তি ১৮-২২ জুন এবং ক্লাস শুরু ১০ জুলাই।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মেধাতালিকা প্রকাশ করেন।
এ তালিকার ভিত্তিতে কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলো তা জানা যাবে।
এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।
ভর্তি আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।
এসএমএসে একটি গোপন নম্বর দেয়া হবে, যা ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে।
এছাড়া শিক্ষর্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ওয়েবসাইটেও (www.xiclassadmission.gov.bd) ভর্তির ফল পওয়া যাবে।
অনলাইনে ও মোবাইল ফোনের এসএমের মাধ্যমে গত ২৬ মে থেকে ১০ জুন সকাল ১০টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়।
এবার কলেজগুলোতে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে।