শিক্ষা

চলতি বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

প্রাথমিক সমাপনী পরীক্ষা
প্রাথমিক সমাপনী পরীক্ষা

চলতি বছর থেকেই ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর থেকেই ৫ম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা আর হবে না। প্রাথমিকের শিক্ষার্থীদের ৮ম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে কারণ এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে আসছে। তাই একইসঙ্গে ২টি পাবলিক পরীক্ষা নেয়া সম্ভব হবে না।

গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।

তবে গত কিছুদিন ধরে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে।

সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্ত নিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ