প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও সমমান পর্যায়ের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উৎসাহী করতে এ উপবৃত্তি প্রদান করা হয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগিচার আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপবৃত্তি প্রদান এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ উপবৃত্তি শিক্ষা ক্ষেত্রে মেয়েদের সাফল্য অর্জনে সাহায্য করে।
এ উপবৃত্তির ৭৫ শতাংশ মেয়েদের এবং ২৫ শতাংশ ছেলে শিক্ষার্থীদের দেয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তি পাওয়া সকল শিক্ষার্থীদের মোবাইলে টাকা পৌঁছে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: