শিক্ষা

মন্ত্রিসভার অনুমোদন না পর্যন্ত সমাপনী পরীক্ষা থাকছে

সমাপনী পরীক্ষা
সমাপনী পরীক্ষা

প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর সোমবার মন্ত্রিসভায় এ বিষয়ে কোনো সায় মেলেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হয়।

পরে বেঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, যার কারণে এবারো বছর শেষে পঞ্চমের শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী এবং অষ্টমের শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি-জেডিসি) পরীক্ষা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবটি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিতভাবে ফের মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে আর এটি মন্ত্রিসভায় অনুমোদন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি বহাল থাকবে।

তিনি বলেন, যতদিন পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে আগের মত প্রাথমিক সমাপনী এবং জেএসসি পরীক্ষা চলতে থাকবে।

মন্ত্রিসভার এ নিয়মিত বৈঠকে ‘অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা পদ্ধতি চালু পূর্বক পঞ্চম শ্রেণি পর্যায়ে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলকরণের’ এ প্রস্তাব তোলা হলে তা ‘আরো পর্যালোচনা করে’ মন্ত্রিসভায় আনতে বলা হয়।

গত ১৮ মে জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন হয়। পরের বছর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু হয় ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।

আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে আয়োজন করা হয় জেএসসি-জেডিসি পরীক্ষা।

আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী চালুর পর ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছিল।

মন্ত্রিসভার বৈঠকে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের হাতে মোবাইল ফোন পৌঁছে দেয়ার লক্ষে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা ২০১৬'র খসড়াও অনুমোদন পায়। এই নীতিমালা অনুযায়ী স্বল্প-মধ্য-দীর্ঘ মেয়াদে ২০২৫ সালের মধ্যে ইন্টারনেট ব্যবহার অপটিক্যাল ফাইবার, ডিজিটাল কেন্দ্রের পরিধিও বাড়ানো হবে।

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঋণচুক্তির খসড়া অনুমোদন পায়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার, যার ১ হাজার ১৩৮ কোটি ডলার ঋণ দেবে রাশিয়া, বাকিটা বাংলাদেশ সরকার ও বৈদেশিক অনুদান।

ঋণের অর্থছাড় হবে ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে, মোট পরিশোধ করা হবে ৩০ বছরে। ঋণ পরিশোধ শুরু হবে ২০১৭ সালের ১৫ মার্চ থেকে, পরিশোধের নির্দিষ্ট তারিখ প্রতিবছর ১৫ মার্চ ও ১৫ সেপ্টেম্বর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ