শিক্ষা

স্মরণিকায় জিয়া প্রথম রাষ্ট্রপতি

ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি, কমিটি গঠন

বাসভবন ঘেরাও
বাসভবন ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখায় বিক্ষোভ ভাঙচুর করেছে ঢাবি ছাত্রলীগ। এরপর প্রকাশনার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার উপাচার্যের কার্যালয়ে নিযুক্ত উপ-রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হলো। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, রেজাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে ঢাবির জিয়াউর রহমান হলের বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়।

শুক্রবার বিষয়টি নজরে এলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তার কার্যালয়ে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। তারা স্মরণিকায় আগুন দেয়। এর পরপরই ঢাবি উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত ঘোষণা করেন।

তবে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপাচার্যের গাড়ি ভাঙচুর করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ