শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কাউন্সেলিং করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্থানীয় কর্মকর্তা এবং প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে।

এ সময় নাহিদ বলেন, নর্থ-সাউথ ইউনিভার্সিটির ব্যপারে আগে থেকে সচেতন রয়েছে সরকার। এছাড়া ছাত্রত্ব ধরে রাখতে এই ইউনিভার্সিটি যে বিধি-নিষেধ বেধে দিয়েছে— তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

ছেলেমেয়েরা সন্দেহজনক আচরণ করলে অভিভাবকরা যেন তাদের প্রতি লক্ষ্য রাখেন— আবারো এ আহ্বান জানান মন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ