শিক্ষা

সাতক্ষীরা সরকারি কলেজে অনুপস্থিত শিক্ষার্থীদের চিহ্নিত শুরু

সাতক্ষীরা সরকারি কলেজ
সাতক্ষীরা সরকারি কলেজ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলা ও হামলায় নিখোঁজ অনেক তরুণের জড়িত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছে সরকার।

এরই পরিপ্রেক্ষিতে, জঙ্গি ও মৌলবাদীদের টার্গেট হিসেবে পরিচিত সাতক্ষীরা সরকারি কলেজে অনুপস্থিত শিক্ষার্থীদের চিহ্নিত করা শুরু হয়েছে।

ব্লগার অভিজিৎসহ বিভিন্ন হত্যা, খুন ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মুকুল রানা, বিজিবি সদস্য হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক শিবির ক্যাডার হাবিব, রিয়াজদের মতো আরো অনেক ক্যাডারই সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

এ বিষয়ে সচেতনতা তৈরি ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

এরইঅংশ হিসেবে ১০ দিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হয়। এ তালিকা তৈরি হলে, অনাকাঙ্খিত অনেক তথ্যই বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা সাধারণ শিক্ষার্থীদের।

কলেজের মৌলবাদী রাজনীতির সমর্থক শিক্ষকরাই ছাত্রদের ক্যাডারে পরিণত করছেন বলেও অভিযোগ অনেকের।

শিক্ষার্থীদের এই ড্রপ আউট ঠেকাতে কলেজ প্রশাসনের মনিটরিংয়ের পাশাপাশি, তাদের পরিবারের সদস্যদেরও সজাগ হতে হবে বলে মনে করেন সাতক্ষীরা সরকারি কলেজ উপাধ্যক্ষ মো: আমান উল্লাহ আল হাদী।

অনুপস্থিতদের তালিকা তৈরি ও তা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ জঙ্গিবাদের ফাঁদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সক্ষম হবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ