শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ১০দিন অনুপস্থিত থাকলেই তাকে জঙ্গি না ভেবে— অভিভাবকদের সঙ্গে কথা বলে অনুপস্থিতির কারণ খুঁজে বের করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বুধবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হল এবং বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে যেখানে শিক্ষক নামধারী কিছু মানুষ শিক্ষার্থীদেরকে বিপথগামী করছেন। এ ধরণের কাজে জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংকট উত্তরণে শিক্ষক ও অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান নাহিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: