শিক্ষা

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রের খোঁজ নেয়া হচ্ছে

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন নিখোঁজ ছাত্রের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর্থিক অসঙ্গতিসহ অন্যান্য কারণে বর্তমানে অনুপস্থিত রয়েছেন সহস্রাধিক শিক্ষার্থী। যেসব শিক্ষকের বিষয়ে সন্দেহ আছে তাদের বিষয়ে খোঁজখবর নেয়াসহ রাখা হয়েছে কঠোর নজরদারীতে।

সাম্প্রতিক বিষয় নিয়ে নিজ কার্যালয়ে দেশটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

চলমান সংকট উত্তরণে অভ্যন্তরীন নিরাপত্তা বাড়ানোসহ সতর্কতামূলক বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ব্লগার রাজীব হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলা, বারবারই উঠে এসেছে বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। কারণ এসব ঘটনায় জড়িত ছিল প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থী। সব মহল থেকেই অভিযোগের আঙুল ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে।

এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টির বর্তমান অবস্থান তুলে ধরেন এর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। সন্দেহজনকভাবে বেশকিছুদিন ধরে অনুপস্থিত রয়েছেন এমন কয়েকজন নিখোঁজ ছাত্রের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। খোঁজখবর নেয়া হচ্ছে কয়েকজন শিক্ষকের বিষয়েও।

এর আগে শিক্ষামন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন বিষয়ে অসহযোগিতার যে অভিযোগ করেছে নর্থ-সাউথের বিরুদ্ধে, তা স্বীকার করে বর্তমান উপাচার্য বললেন এখন সব বিষয়েই সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় থেকে উগ্র মতবাদ সমূলে উৎপাটন করা হবে জানিয়ে বর্তমানে নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এ উপাচার্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ