সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে, স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে সকল মতের মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠন নেতারা।
লিখিত বক্তব্যে শিক্ষক কর্মচারি ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রস্তাব করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনপ্রতিনিধি, প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সদস্য করে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের প্রস্তাবনাও তুলে ধরেন তিনি।
এ সময় তিনি দাবি জানান, পাবলিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দান ও শিক্ষাকে বাণিজ্যিকীকরণ বন্ধের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: