শিক্ষা

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়— মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না কারণ মাদ্রাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে সেখানে (বিশ্ববিদ্যালয়গুলোতে) জঙ্গিদের দেখা গেছে বলে জানান।

জঙ্গিদের উত্থান যেকোনো জায়গায় হতে পারে, তবে যেখানেই উত্থান হোক না কেন তা প্রতিরোধ করতে হবে ফলে মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের নিয়ে জঙ্গিবিরোধী কমিটি গঠন করার আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষার্থীদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়া যাবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে তাই, শিক্ষার্থীদেরকে ইসলাম সম্পর্কে ভালভাবে সঠিকটা জানান।

কোনোভাবেই যেন তারা ভুল পথে পরিচালিত না হয় শিক্ষার্থীদের মানবতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে আর জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, মাদ্রাসায় অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে— অন্যথায় অন্যায় হবে এছাড়া অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্যা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আহসানউল্ল্যাহ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ