শিক্ষা

জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থী-শিক্ষক সবাই সচেতন হোন

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদেরকে প্রগতিশীল শিক্ষায় শিক্ষিত ও সচেতন করতে হবে শিক্ষকদেরকে আর সংকট উত্তরণে সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের প্রতিও নজর রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জঙ্গিবাদ নির্মূলে কারিগরী শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন শিক্ষক প্রতিনিধিরা ও শিক্ষামন্ত্রী।

জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় শনিবার কারিগরি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মতবিনিময় সভায় কারিগরী শিক্ষকরা বলেন, জঙ্গিবাদের বিষবাস্প থেকে শিক্ষার্থীদেরকে দূরে রাখতে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষকরা।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদেরকে প্রতিটি শিক্ষার্থীর ব্যাপারেই খোঁজখবর রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্তি শিক্ষার্থী ভর্তি না করারও আহ্বান জানান তিনি।

এদিকে, সকালে ভুল শিক্ষার কারণেই তরুণরা সন্ত্রাস-জঙ্গিবাদে ঝুঁকে পড়ে বিপদগামী হচ্ছেন আর তাদের ফেরাতে দরকার মানবিক মূল্যবোধ সম্পন্ন আন্তর্জাতিক মানের শিক্ষা বলে মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পিতা-মাতার উচিত ছেলেমেয়েকে ভালো বই পড়তে দেয়া কারণ তরুণরা বিপদগামী হলে দেশ ও জাতি বিপদগামী হবে।

বিবেক জাগ্রত করে- এমন বই পড়ানো দরকার বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ২৫০টি উপজেলায় ১১ হাজার ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির মাধ্যমে পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি চালানো হচ্ছে। শনিবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সংগঠকদের পুরষ্কৃত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ