বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণে ৩ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, কোনো বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দায়িত্ব মঞ্জুরি কমিশনের নয় তবে অনিয়ম পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি কোনো বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেলে ইউজিসি শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে বলেও জানান তিনি।
কোনো শিক্ষার্থীর জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা আছে কি-না সেটা খুঁজে বের করার দায়িত্বও ইউজিসির নয় বলে জানান
ইউজিসির চেয়ারম্যান।
কমিশনের সক্ষমতা অনেক সীমিত— সেইসঙ্গে সক্ষমতা বাড়াতে ইউজিসিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান অধ্যাপক আব্দুল মান্নান।
এছাড়াও সংবাদ সম্মেলনে রাজধানীর গুলশান জঙ্গি হামলার একমাস উপলক্ষে আগামীকাল- সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করার নির্দেশ দিয়েছে ইউজিসি।