শিক্ষা

সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু, কুবি বন্ধ- হলে আভিযানে অস্ত্র উদ্ধার

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-কুবি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে হলে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীদের হল ছাড়া শুরুর আগেই তিনটি ছাত্র হলে পুলিশের এ অভিযান চালায়।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, অভিযানে বঙ্গবন্ধু হলের পানির ট্যাংকের ভেতর থেকে একটি পিস্তলসহ মোট ৪৫টি ধারালো অস্ত্র এবং ২০টি লোহার রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে তিন বহিরাগতকে আটক করা হয়েছে।

পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। একই সময়ে কাজী নজরুল ইসলাম হলেও পুলিশের অভিযান চালানো হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শোকের মাস উপলক্ষে ১ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলিতে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র সাইফুল খালিদ নিহত হন, আহত হন কমপক্ষে ১১ জন।

সকালের তথ্য:

আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

এ ঘটনার পর সোমবার সকালে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

নিহত খালিদ সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. আলী আশ্রাফের সাংবাদিকদের বলেন, রোববার দিবাগত রাত ১২টার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলিফ ও দলের আরেক নেতা ইলিয়াস গ্রুপের সমর্থকরা। এতে দুই জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১১ জন।

গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে ভোরে মারা যায় সে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ