পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন শুরু হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হাজারো শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছেন।
সকাল ১১টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। এতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: