জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্লাস-পরীক্ষায় এক ঘণ্টা বিরতি দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার সকালে রাজপথে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি সবাই।
এ সময় শিক্ষকরা বলেন, পরিবার থেকেই শুরু করতে হবে জঙ্গিবাদবিরোধী জনমত গঠন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও সজাগ থাকতে হবে সবাইকে। এজন্য শিক্ষক-অভিভাবক উভয়কেই শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানি তারা আরো বলেন, জঙ্গিবিরোধী সচেতনতা পরিবার থেকে শুরু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকেও শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।
আর শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রেই সতর্ক থেকে জঙ্গিবাদ মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা ধর্মের নামে মানুষ হত্যার নিন্দা জানান।
এদিকে, জঙ্গিবিরোধী মানবন্ধন কর্মসূচি পালন করেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।