শিক্ষা

শিক্ষার্থীদের বিপথগামী করত পিস স্কুল: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষার্থীদের বিপথগামী করত পিস স্কুল- পর্যায়ক্রমে সবগুলো বন্ধ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বন্ধ করে দেয়া পিস স্কুলগুলোর শিক্ষার্থীদের দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন আরো বলেন, দায়িত্ব তারাই নেবেন যারা তাদের এ পথে নিয়ে এসেছেন।

মন্ত্রী আরো বলেন, বিপথগামী করে ছেলেমেয়েদের ভুল তথ্য দিয়ে কিংবা বিপথগামী হওয়ার দল তৈরি করে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না।

পিস স্কুল পরিচালনার সঙ্গে ‘বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরোধী শক্তি জড়িত’ এ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এসব বিদ্যালয়ের শিক্ষা ‘জঙ্গি তৈরির ক্ষেত্রকে’ উৎসাহিত করছিল।

তিনি বলেন, পিস স্কুলে যে লেখাপড়া হচ্ছে, পরিবেশ সৃষ্টি হচ্ছে, মানসিকতা গড়ে তোলা হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর জন্য, দেশের জন্য কখনও মঙ্গলকর নয়। ওখানে যারা পরিচালনা করছেন তারা আমাদের স্বাধীনতার চেতনার বিরোধীশক্তি। তারা এখানে এমনই মনোভাব তৈরি করছেন যেগুলো জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিপথগামী করতে উৎসাহিত করে। যার জন্য এ ধরনের প্রতিষ্ঠান আমরা চালাতে দিতে পারি না।

গতকাল ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আমরা পুলিশ এবং বিভিন্ন এজেন্সির খবর পেয়েছি, আমরা কথা বলেছি, খবর নিয়েছি— দেখা গেছে, অনেকগুলোর কোনো অনুমোদনই নেয়নি। একটা হয়তো – লালমাটিয়ার ইংলিশ মিডিয়াম বোর্ডের অনুমোদন নিয়েছে, সেটাও কাওকে না কাউকে ধরে বলে জানান মন্ত্রী।

অনুমোদন ছাড়া কেউ স্কুল, কলেজ, মাদ্রাসাসহ কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পিস স্কুল বন্ধ রেখেছি, আরো তদন্ত করে সঠিকগুলো বের করে ব্যবস্থা নেয়া হবে। আমরা এগুলো সম্পর্কে জেনে-বুঝে তারপর করণীয় স্থির করব।

যে কোনো প্রতিষ্ঠান চালানোর সময় জাতীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি, জাতীয় ও ধর্মীয় মূল্যবোধসহ ‘সব কিছু’ ধারণ করতে হবে বলেও জানান নাহিদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ